১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগতা অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
অমৃতালোক প্রতিবেদক  :
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বিদ্যালায়ের মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন এর মধ্যে দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মো: আজাদ জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম ছালেহ উদ্দিন’র সভাপতিত্বে বিশেষ  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ  সুপার মোহাম্মদ শরীফুল হক।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঠ পরিদর্শন, মার্চপাস্ট প্রদর্শন ও অভিবাদন জ্ঞাপন করেন। পরে শিক্ষার্থীরা ডিস প্লে প্রদর্শন করেন।
পরে স্কুলের শিক্ষার্থীদের দৌড়,হাড়িভাঙ্গা,যেমন খুশী তেমন সাজো সহ প্রায় শতাধিক ইভেন্টে বিদ্যায়ের হাজারো শিক্ষার্থী বিভিন্ন কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে হাজারো শিক্ষার্থী ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিরা অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ