৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি’২০২৫ উপকমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
অমৃতালোক  প্রতিবেদক :
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত মেধা বৃত্তি’২০২৫ উপকমিটির ১ম সভা, শনিবার ( ১১ অক্টোবর’২০২৫) দৈনিক অমৃতালোক এর ঢাকা অফিস পান্থপথের
ফেয়ার দিয়া কমপ্লেক্সে (লেভেল-৭) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এই উপ কমিটির আহবায়ক আবু মোহাম্মদ হাসানাত মামুন এবং সভা সঞ্চালন করেন সদস্য সচিব প্রকৌশলী হুমায়ুন কবির হিমু।
সভায় উপস্থিত ছিলেন ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আমন্ত্রিত অতিথি ও সদস্যদের মধ্যে সম্মানিত সহসভাপতি প্রকৌশলী মো:আবদুস সবুর,সাধারণ সম্পাদক মসীউর রহমান রবীন ও কোষাধ্যক্ষ উইং কমান্ডার আলী হায়দার মো:জগলুল(অব:)।
এবং মেধা বৃত্তি -২০২৫ উপকমিটির সদস্য সেলিম রেজা, আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক নাসির আল মামুন, দৈনিক অমৃতালোক সম্পাদক আলহাজ্ব এম.এ.আহাদ চৌধুরী তুহিন,কে,এইচ,এম,ইকবাল মাসুদ।
সভায় অনুষ্ঠানকে সুন্দর ও আকর্ষণীয় করে রাখার জন্য একটি স্যূভেনির প্রকাশ করার জন্য সদস্য সেলিম রেজা ও এম.এ.আহাদ চৌধুরী তুহিনকে নিয়ে স্যুভেনির প্রকাশ কমিটি করা হয়।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ