৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা সদর উপজেলা বিএনপি কমিটির কার্যক্রম স্থগিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ভোলা প্রতিনিধি ,অমৃতালোক :
ভোলায় বিএনপি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দিনগত মধ্যরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভোলা জেলাধীন সদর উপজেলা বিএনপির কমিটির সব কার্যক্রম স্থগিত থাকবে।
প্রসঙ্গত: এর আগে,গত শনিবার (১ নভেম্বর) দুপুরে ভোলা জেলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে,এতে উত্তপ্ত হয়ে ওঠে ভোলার রাজনৈতিক পরিস্থিতি। সংঘর্ষে ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে সাংবাদিক পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন। সংঘর্ষের ঘটনাটি পূর্বপরিকল্পিত দাবি করে স্থানীয় বিএনপি ও বিজেপি নেতারা একে অপরকে দোষারোপ করছেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ সদর আসনে বিএনপির দলীয় মনোনয়নকে কেন্দ্র করেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ