৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলা শহরের তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর, আগুন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

অমৃতালোক প্রতিবেদক :

বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য , সাবেক মন্ত্রী ও ভোলা-১ (সদর) আসনের সাবেক এমপি তোফায়েল আহমেদের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ভোলা শহরের গাজীপুর রোডস্থ প্রিয় কুটির নামের বাসভবনে এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা তার বাসার সামনে হ্যান্ডমাইকে জয় বাংলার গান বাজিয়ে নাচতে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৩ টায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস বা পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রাত পৌনে ১টার দিকে প্রায় দুই থেকে তিন শতাধিক বিক্ষুব্ধ জনতা তোফায়েল আহমেদের বাসা ভাঙচুর চালায়। এসময় বিক্ষুব্ধ জনতা বাসার ভেতরে থাকা বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে সড়কে এনে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে বাসায় দোতলা ও নিচতলায় আগুন দেয় তারা। পরে তাদের মধ্য থেকে একটি দল সড়কে হ্যান্ডমাইকে জয়বাংলার গান বাজিয়ে নাচতে থাকে ও গানের তালে তালে জয়বাংলা স্লোগান দিতে থাকে।

রাত ৩টা পর্যন্ত বাসার ভেতরে ও বাইরে আগুন জ্বলতে দেখা গেছে। তোফায়েল আহমেদ ভোলা শহরের গাজিপুর রোডস্থ এই বাড়িটি তার একমাত্র সন্তান ডা: মুন্নির নামে লিখে দয়েছেন বলে জানা গেছে । এরপর এই বাড়িটির নাম প্রিয় কুটির রাখা হয়েছে ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ