১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলার বোরহানউদ্দিনে নারীকে হেনস্তার ঘটনায় ৫ আসামি গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
বোরহানউদ্দিন প্রতিনিধি,অমৃতালোক  :
ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগে এক নারীকে প্রকাশ্যে হেনস্তার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৭ সেপ্টেম্বর সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরকীয়ার অভিযোগ তুলে স্থানীয়রা ওই নারীর চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে জনসম্মুখে হেনস্তা করে।
ভিকটিমের অভিযোগে বোরহানউদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন ধারায় মামলা (নং-১১, তারিখ০৭/০৯/২৫) হয়।
ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশে  ঘটনায় একাধীক অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন
মো. কবির হোসেন, মো. রশিদ মিঠাই রশিদ, মো. মেহেদী হাসান, মো. ইসমাইল ও মো. সিরাজ মিরাজ।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ভোলা পুলিশ সুপারের অফিসে  প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ