৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় সার কারখানা স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শনে ৩ উপদেষ্টা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

ভোলা প্রতিনিধি,অমৃতালোক :

দ্বীপজেলা ভোলার প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগিয়ে ভোলায় ইউরিয়া সার কারখানা স্থাপনের সম্ভাব্য জায়গা পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের ৩ জন উপদেষ্টা।

উপদেষ্টারা হলেন- বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান,

শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে প্রথমে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন তেতুলিয়া নদী তীর এলাকায় একটি জায়গা পরিদর্শন করেন,এরপর বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আমিনাবাদ ইউনিয়নে আরেকটি জায়গা পরিদর্শন করেন উপদেষ্টাগণ।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন,আমরা দুটি জায়গা দেখলাম এরমধ্যে ফিজিবল যেটা সেটা আমরা নিব। আমরা চেষ্টা করবো নতুন কোনো জায়গা যেন অধিগ্রহণ করতে না হয়। বিভিন্ন জেলায় তো অধিগ্রহণ করা খাস জমি আছে,তো ওইটাই যেন আমরা কাজে লাগাতে পারি সেজন্য আরেকটু পরীক্ষার দরকার আছে।

দেশের অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না,ভোলায় তো গ্যাস পাওয়া যাচ্ছে,এ গ্যাসকে আমরা দেশের কাজে লাগাতে পারি। আমরা গ্যাসের থেকে স্যার উৎপাদন করতে পারি এজন্য একটা কারখানা করা যায় কিনা এবং সেটার ফিজিবিলিটি দেখার জন্য এসেছি।

এসময় উপদেষ্টাদের স্ব-স্ব মন্ত্রণালয়ের সচিবগণ,ভোলার জেলা প্রশাসক মো.আজাদ জাহানসহ বিভিন্ন পর্যায়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত শাহবাজপুর গ্যাসক্ষেত্র পরিদর্শন করেন উপদেষ্টাগণ।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ