১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় উৎসবমুখর আয়োজনে রথযাত্রা উৎসব শুরু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

অমৃতালোক প্রতিবেদক :

ভোলায় উৎসবমুখর আয়োজনে শুক্রবার বিকালে ভোলার কেন্দ্রীয় মদন মোহন মন্দির চত্বর থেকে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। উদ্বোধনী অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি পীযুষ কুমার হালদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান, বিশেষ অতিথিদের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ , জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, , পূজা উদযাপন ফন্টের সদস্য সচিব বেনু গোপাল পাল, মদন মোহন মন্দির কমিটির সভাপতি রাম কৃষ্ণ বনিক, সম্পাদক বিপ্লব পাল কানাই। প্রথমে মন্দিরের পক্ষ থেকে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্দির কমিটি ও পূজা উদযাপন ফ্রন্টের কর্মকর্তরা।
এদিকে জেলা প্রশাসকের উদ্বোধনের পর পরই লক্ষ্মী গোবিন্দ মন্দির, ইসকন মন্দির , শতদল বিকাশ রাধাগোবিন্দ মন্দির চরনোয়াবাদ কালীমন্দির থেকে পৃথক পৃথক আয়োজনে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা বেড় হয়ে শহর প্রদক্ষিণ করে। এদিকে বাপ্তা ইসকন মন্দির থেকে কয়েক হাজার ভক্তের আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে ১৫ দিন ব্যাপী রথযাত্রা শুরু হয়েছে। এ সময় রথযাত্রার মাহাত্য তুলে ধরেন অধ্যক্ষ সুরপতি বক্ষ্ম্রচারী।

উদ্বোধনীতে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, এ জেলার মানুষ শান্তিপ্রিয়। ধর্মীয় অনুষ্ঠানে , সামাজিক অনুষ্ঠানে সবাই আন্তরিকতার সহিত অংশ নেন। এটি সম্প্রীতির উদাহরণ। সেই সম্প্রীতির বন্ধন আরো দৃঢ় হোক উল্লেখ করে রথযাত্রা উৎসবের উদ্বোধন ঘোষনা করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সকল অনুষ্ঠান সুন্দর সার্থক করতে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী সচেস্ট ভূমিকা রাখেন। নিরাপদে আনন্দের মধ্য দিয়ে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালিত হবে এটা আমাদের আহ্বান থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, এমন দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান আপনাদের অভিনন্দন জানিয়েছেন। ভোলা জেলা বিএনপির পক্ষ থেকেও ভোলার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ