১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশাল গণসংবর্ধনায় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন : বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল, কিন্তু তার কোনো কার্যকারিতা ছিল না

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

মো: আরিয়ান আরিফ/মিজান নয়ন, অমৃতালোক,চরফ্যাশন থেকে

বাংলাদেশ জাতীয়তাবাদী  যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন বলেছেন, স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও গত ১৬ বছর বাংলাদেশের মানুষের জীবনে কোনো স্বাধীনতা ছিল না। বাংলাদেশে পার্লামেন্ট ছিল, কিন্তু তার কোনো কার্যকারিতা ছিল না। কারণ পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত হননি।

গতকাল সোমবার বিকেলে  ভোলার চরফ্যাশন উপজেলা-পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে চরফ্যাশন বাজার সদর রোডে গণসংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

তিনি বলেন নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। একটি স্বচ্ছ নির্বাচন করার ক্ষমতা তাদের ছিল না, নির্বাচন কমিশন ছিল আজ্ঞাবহ। আইন-আদালত ছিল কিন্তু মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত ছিল, বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচারের রায় নির্ধারিত হতো।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নয়ন বলেন,দল ক্ষমতায় গেলে আপনারা কখনো কারো উপর প্রতিশোধ নিবেননা। কেউ অন্যায় করলে তাকে আইনের হাতে তুলে দিবেন। কেউ আইন নিজের হাতে তুলে নিবেননা। তিনি বলেন,অন্যায় করলে আমার কোনো আত্মীয়স্বজনকেও ছাড় দেয়া হবেনা। বিগত জুলাই-আগস্ট বিপ্লবে চরফ্যাশন ও দেশের প্রত্যন্তঞ্চলের শহীদদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। আহতেদের পাশে থাকার অঙ্গিকার ব্যাক্ত করেন তিনি।

জানা যায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ নুরুল ইসলাম নয়ন। আওয়ামী লীগের পতনের পর প্রথমবারের মতো নিজ জন্মস্থান চরফ্যাশনে আগমন উপলক্ষে নুরুল ইসলাম নয়নকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে আয়োজিত গণসংর্বধনা সভায় বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রাসেল মাহমুদ, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরন, আবদুর রর, মো. কবির হোসেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম কায়েদ, বরিশাল মহানগর যুবদলের সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল জেলা যুবদলের সাধারন সম্পাদক এড. মো. তসলিম, ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারন সম্পাদক আবদুল কাদের সেলিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহম্মেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সোহেল প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা  বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড- খণ্ড- মিছিলে মুখরিত হয়ে কানায় কানায় ভরে উঠে চরফ্যাসন পৌর সদর।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ