১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ১৯, আহত ১৬৪

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আহাদ চৌধুরী তুহিন,অমৃতালোক :

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯জন নিহত ও আহত হয়েছেন ১৬৪ জন। এ ঘটনায় দগ্ধ ৬০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক  ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বিকাল পৌনে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তৎক্ষণিকভাবে তাদের সবার নাম ও পরিচয় জানা যায়নি। তবে, এদের বেশির ভাগই শিক্ষার্থী বলে জানা গেছে।

এর আগে এদিন দুপুর ১টা ৬ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে এ বিধ্বস্তের ঘটনা ঘটে। সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাসদস্য, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘বিমানটি একটি অ্যাকাডেমিক ভবনের গেটে আছড়ে পড়ে। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল।’

অমৃতালোক/আইএসপিআর/২১/০৭/২৫

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ