১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চরফ্যাসন আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

এআর সোহেব চৌধুরী, অমৃতালোক, চরফ্যাশন

চরফ্যাশন  আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির (২০২৫) নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত হয়েছে ।
প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ শাহে আলম সোমবার  (২৭ জানুয়ারি) দুপুরে  বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এতে এডভোকেট আলহাজ্ব মোঃ মাহবুবুল ইসলাম সভাপতি ও এডভোকেট মোঃ রমিজ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি এডভোকেট মোঃ তরিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আশ্রাফ উদ্দিন নিরব, ধর্ম, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক এডভোকেট মোঃ হযরত আলী হিরন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন, এডভোকেট মোঃ ছালেহ্ উদ্দিন ও এডভোকেট মোঃ লিয়াকত আলী।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ