৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদভিত্তিক আলোচনা সভা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
বিশেষ প্রতিনিধ,অমৃতালোক,বরিশাল :
বরিশালের বাকেরগঞ্জে সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মসজিদভিত্তিক শিক্ষার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের ৮৫০ জনের অধিক ইমামের উপস্থিতিতে ততে আলোচনা সভা ইমাম সম্মেলনে রূপ নেয়। শনিবার সকালে এফসিএ মাহমুদ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বাকেরগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
এফসিএ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা  ধানমন্ডি সোবাহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওয়ালি উল্লাহ, বিশেষ আলোচক ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকি।
বাকেরগঞ্জে সর্বপ্রথম ইমামদের নিয়ে এটা বড় ধরনের আয়োজন। আলোচনা সভায় বক্তারা ইসলামের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আল আকসা মসজিদ প্রসঙ্গে বক্তারা বলেন, মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হলো জেরুসালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের ৩য় পবিত্রতম মসজিদ।
স্থাপনাসহ পুরো স্থানটিকে হারাম আল শরীফ বলা হয়। ইসলামের বর্ণনা অনুযায়ী মুহাম্মদ (সা.) মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল-আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি উর্ধাকাশের দিকে যাত্রা করেন। সুতরাং আমাদের যে কোন মূল্যে ইমামের সহিত মসজুিল আল আকসাসহ সকল মসজিদের সম্মান টিকিয়ে রাখতে হবে।
অনুষ্ঠানের প্রধান আলোচক তার বক্তব্যে বলেন, খারাপ কাজ থেকে সমাজকে সুপথে আনতে হলে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী সঠিক পথে চলার আহবান করতে হবে এবং এ ক্ষেত্রে ইমামদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। একমাত্র ইমামরাই পারে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে। কারণ পাঁচ ওয়াক্ত নামাজে অন্ততপক্ষে সমাজের বেশ কিছু মানুষের সাথে ইমামের দেখা হয়। ইমাম সাহেবগন যদি তাদের দায়িত্বটাকে সমাজ বিনির্মানে কাজে লাগায়, তবে খুব বেশী সময় লাগবে না সমাজ উন্নয়নে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ