মার্চ ২৯, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ

দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ ‘বন্ধ’ করতে পারেন ট্রাম্প: সাবেক মার্কিন দূত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক নিউজ ডেস্ক,অমৃতালোক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভবত এক বা দুই সপ্তাহের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের ঘোষণা দিতে পারেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন কূটনীতিক এলিয়ট আব্রামস। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি ভেনেজুয়েলা ও ইরানবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে আব্রামস বলেন, ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের সামনে দুটি সম্ভাব্য পথ খোলা রয়েছে।

তার মতে, একটি সম্ভাবনা হলো—ইরানের ভেতরে কোনো ধরনের বিদ্রোহ দেখা দেওয়া। অন্য সম্ভাবনা হলো, খুব শিগগিরই ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবেন।

আব্রামস বলেন, “সম্ভবত এক বা দুই সপ্তাহের মধ্যে ট্রাম্প ঘোষণা দিতে পারেন যে, যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পিত সব লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে।”

মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর সাবেক এই সিনিয়র ফেলো মনে করেন, দ্বিতীয় সম্ভাবনাটিই বেশি বাস্তবসম্মত। তাঁর ভাষায়, “আমি মনে করি তিনি শেষ পর্যন্ত যুদ্ধ শেষ করার ঘোষণা দেবেন।”

আব্রামস আরও বলেন, ইরানের অনেক সাধারণ মানুষ বর্তমান সরকারকে অপছন্দ করলেও সরকারটি ঠিক কখন পতন হবে—এক সপ্তাহ পরে নাকি পাঁচ বছর পরে—তা নিশ্চিত করে বলা কঠিন।

সূত্র: আল জাজিরা।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ