ভোলা প্রতিনিধি,অমৃতালোক :
আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের সহধর্মিণী আনোয়ারা বেগম আনু ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি…. রাজিউন)।
মরহুমার পারিবারিক সুত্র জানায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬ টায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী এবং এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আনোয়ারা বেগম বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বুধবার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
নিহতের পারিবারিক সুত্র আরও জানায়, শুক্রবার ( ২১ নভেম্বাবর ) বাদ জুমা ভোলার বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদে মরহুমার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।








