মে ১৮, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ

ঢাকায় ছু‌রিকাঘাতে যুবক আহত, খোয়া গেল নগদ টাকাসহ মোবাইল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ হৃদয় (২১) নামে এক যুবক গুরুতর আহত হ‌য়ে‌ছেন। এসময় ছিনতাইকারীরা তার কাছ থে‌কে নগদ ২০ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন ছি‌নি‌য়ে নি‌য়ে‌ছে।

তিনি পেশায় সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতাকর্মী।
শুক্রবার (১৫ মে) রাতে আদাবরের শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। আহত যুবক‌কে ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

হাসপাতালে আহতকে নি‌য়ে যাওয়া সহকর্মীরা জানান, ঘটনার পর খবর পেয়ে প্রথ‌মে হৃদয়‌কে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রা‌তে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে হৃদয় সেখানে চিকিৎসাধীন।
তারা আরো জানান, আদাব‌রের শ্যামলী হাউজিং নদীর পাড় এলাকা দি‌য়ে যাওয়ার সময় চিহ্নিত ছিনতাইকারী কিলার আবু সাইদ, মাউরা সোহেল, শাহিন ও আমির রাস্তা অবরোধ করে হৃদয়ের মাথায় ও বাম হাতের কাঁধে ছুরিকাঘাত করে। এসময় তারা হৃদ‌য়ের কা‌ছে থাকা টাকা ও মোবাইল নি‌য়ে পা‌লি‌য়ে যায়।

এ বিষয়ে ঢাকা মে‌ডি‌ক্যাল ক‌লেজ (ঢা‌মেক) হাসপাতাল পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত যুবক চি‌কিৎসাধীন। ঘটনাটি আদাবর থানা‌য় জানা‌নো হ‌য়ে‌ছে। ছিনতাইকারী‌দের ধর‌তে পু‌লিশ অভিযান চালা‌চ্ছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ