২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ■ ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত থেকে মন্ত্রী বানিয়েছি আমরা, এখন তারাই আক্রমণ করছে : হাফিজ উদ্দিন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের মন্ত্রীর স্থান দিয়েছি। অথচ এখন তারাই বিএনপিকে আক্রমণ করছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে নগদ টাকা লুটইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ভল্ট ভেঙে নগদ টাকা লুট
হাফিজ উদ্দিন বলেন,একটি দল স্বাধীনতার বিরোধিতা করেছে, আরেকটি ১৯৪৭-এর বিরোধিতা করেছে। এরা আজ জনগণের মালিক সাজতে চায়। তারা জানে নির্বাচনে তাদের কোনো সুযোগ নেই, তাই শুধু বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখতেই ব্যস্ত।

বর্তমান সরকার একটি ‘জুলাই সনদ’ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে বলা হয়েছে, রাজনৈতিক দলের ঐকমত্যে যে সনদ গৃহীত হবে, সেটি নাকি সংবিধানের ওপরে স্থান পাবে। এটি তো কখনো হতে পারে না। সংবিধান পরিবর্তনের অধিকার শুধু নির্বাচিত প্রতিনিধিদের। কোনো অনির্বাচিত ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে সংবিধানের ওপর প্রভাব বিস্তার করা গ্রহণযোগ্য নয়।

পিআর পদ্ধতি বাংলাদেশের মানুষ চেনেই না। বিদেশি কনসেপ্ট বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, পাকিস্তানে নেই, ভারতে নেই, যুক্তরাজ্যে নেই, যুক্তরাষ্ট্রে নেই, কোথাও নেই। দুই একটা দেশে থাকতে পারে, আরও অনেক দেশে থাকতে পারে, যেখানে গণতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, কালচার অন্যরকম, তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম। তারা পিআর পদ্ধতিতে নির্বাচন করে থাকে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবদীন ফারুক, মজিবুর রহমান সরোয়ার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

অমৃতালোক/বিএনপি

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ