এপ্রিল ২৪, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ

চমকের নতুন চমক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক,অমৃতালোক:

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দল বিএনপিতে যোগ দিয়েছেন। সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করেছে বিএনপি। শুক্রবার ( ১৭ এপ্রিল) বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে উচ্ছ্বসিতভাবে বের হতে দেখা যায় এই অভিনেত্রীকে।

এ ব্যাপারে জানতে চাইলে চমক বলেন, আমি দেশের জন্য কাজ করতে চাই। বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন হবে।প্রধানমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় কথা হয়েছে। কথা বলে সবকিছু ইতিবাচক মনে হয়েছে। আমি মনোনয়নের ব্যাপারে শতভাগ আশাবাদী।

এক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চমকের ব্যাপারে ইতিবাচক বিএনপি। যদিও এ নিয়ে এখনই কিছু বলতে নারাজ এই অভিনেত্রী। শুধু বললেন, দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে নেব। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখেছেন, নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখ। তাহলে কি বিএনপি থেকে এমপি হওয়ার সবুজ সংকেত পেলেন চমক? উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ