মার্চ ১, ২০২৬ ১:০২ অপরাহ্ণ

গাজীপুরে বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আগুন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
ছবি-অমৃতালোক

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বোর্ডবাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে সেটির সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গিয়ে রাস্তার সাথে ঘর্ষণের সৃষ্টি হয়। ঘর্ষণ থেকে উৎপন্ন স্ফুলিঙ্গ থেকেই দ্রুত পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে তিনি জানান।

দুর্ঘটনার ফলে ওই সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি এবং দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জয়দেবপুর থানার পুলিশ জানায়, বাসে আগুন লাগার সময় যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। তবে যান্ত্রিক ঘর্ষণ থেকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ