জ.ই বিদ্যুৎ,সিনিয়র করেসপন্ডেন্ট,অমৃতালোক:
তাপপ্রবাহ বাড়ছে। দুর্বিষহ গরমে খানিকটা স্বস্তি পেতে বাসায় বানিয়ে নিন কলার আইসক্রিম। অল্প কিছু উপকরণ দিয়েই এটি বানানো যাবে। পরিবারের ছোট-বড় সবাই মজা করে খাবে এ আইসক্রিম।
উপকরণ: বড় সাইজের পাকা কলা ৫-৬টি, মিল্ক পাউডার ১/২ কাপ বা গরুর দুধ ১ কাপ, চিনি ২ চামচ।
যদি গরুর দুধ ব্যবহার করতে চান তাহলে দুধের মধ্যে দুই চামচ চিনি মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। গুঁড়া দুধ ব্যবহার করলে চিনি মেশানোর দরকার নেই। এবার ফ্রিজ থেকে কলা বের করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিন। তার সঙ্গে গুঁড়া দুধ বা গরুর দুধ মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। গুঁড়া দুধ ব্যবহার করলে সামান্য পানি ব্যবহার করুন। খুব ভালোভাবে মেশাবেন যেন তার মধ্যে দানা দানা ভাব না থাকে।
এবার কলা আর দুধের মিশ্রণটি একটি ঢাকনাওয়ালা পাত্রে কিংবা আইসক্রিমের মোল্ডে রাখুন। মোল্ডের মুখ আটকে চার-পাঁচ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন।








