এপ্রিল ২৪, ২০২৬ ৮:১৩ অপরাহ্ণ

খেতে পারছেন না অভিনেতা, স্ত্রী জানালেন গুরুতর অসুস্থ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

বিনোদন ডেস্ক,অমৃতালোক:

একসময় টেলিভিশন নাটক ও সিনেমায় নিয়মিত অভিনয় করেছেন তারিকুজ্জামান তপন। কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়। কিন্তু হঠাৎ জীবনের ছন্দপতন। তার শরীরে বাসা বেধেছে জটিল ব্যাধি ক্যানসার। শারীরিক অবস্থা বর্তমানে গুরুতর। এখন তিনি রাজধানীর আফতাবনগরের বাসায় শয্যাশায়ী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী সাবিনা হেলেন।

তিনি জানান, খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত তপন। গত ডিসেম্বরে তার এই রোগ ধরা পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান, ক্যানসারটি ইতিমধ্যে চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। এখন পর্যন্ত তাঁকে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে।

স্বামীর বর্তমান শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে সাবিনা হেলেন বলেন, ‘কিছুই খেতে পারেন না। সারাক্ষণ বমি হয়। শরীরে প্রচণ্ড ব্যথা।’

চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে আর্থিকভাবে ভেঙে পড়েছে পরিবার। সাবিনা হেলেন জানান, ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে গিয়ে তাঁরা হিমশিম খাচ্ছেন। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি) ভর্তি করানোর চেষ্টা করা হলেও শয্যা না থাকায় তা সম্ভব হয়নি।

সরকার ও শিল্পী সমাজের সহায়তার আশায় দিন গুনছে পরিবারটি। সাবিনা হেলেন বলেন, ‘চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। আমরা সরকারের সহযোগিতা চাই। আপনাদের মাধ্যমে সবার কাছে সাহায্যের আবেদন করছি।’

তপনের অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’। আর টেলিভিশন নাটকের মধ্যে উল্লেখযোগ্য ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ