১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কোনো ধরনের মব প্রশ্রয় দেয়া হবে না: ডিএমপি কমিশনার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

কোনো ধরনের মবকেই প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন,
‘মব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে।’

মঙ্গলবার ডিএমপির সদর দপ্তরের ষষ্ঠতলার সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘‘মব’ নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেল তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

রাজধানীর উত্তরায় ‘মব’ তৈরি করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তার ঘটনায় এক ব্যক্তিকে আটক করার তথ্য জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘এ ঘটনায় মামলা হচ্ছে।’

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ