এপ্রিল ২৪, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ

কুমিল্লা পলিটেকনিক ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১৫

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নিজস্ব প্রতিবেদক,অমৃতালোক :

কুমিল্লা কোটবাড়িস্থ পলিটেকনিক ইন্সস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘গুপ্ত শিবির’ বলাকে কেন্দ্র করে হঠাৎ করে ক্যাম্পাসে ছাত্রদল ও শিবিরের মধ্যে মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় গ্রুপ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, কি নিয়ে সংঘর্ষ জানিনা। তবে বেশ কিছু ছাত্র আহত হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে আহতদের দেখতে রাতে হাসপাতালে যান মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মাদ, ছাত্রশিবির মহানগর সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েতসহ দলীয় নেতারা। তারা আহতদের খোঁজখবর নেন এবং ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে সুষ্ঠু তদন্তের দাবি জানান।

মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ আজিজ সরকার মুন্না বলেন, ছাত্র শিবিরের হামলায় আমাদের বেশ কিছু কর্মী সমর্থক আহত হয়েছে। তবে কি নিয়ে ঘটনা তা জানার চেষ্টা করছি।

সদর দক্ষিণ মডেল থানার ওসি সিরাজুল মোস্তফা বলেন, ঘটনার খবর পেয়ে ক্যাম্পাসে পুলিশ পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ