৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: যুবদল নেতা নুরুল ইসলাম নয়ন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
এআর সোহেব চৌধুরী,অমৃতালোক চরফ্যাশন :
কেন্দ্রীয় যুবদলের সাধারণ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আন্তবর্তিকালিন সরকার নির্বাচনের জন্য আন্তরিক থাকলেও কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।
কারন তারা জানেন নির্বাচন হলেই জনগন বিএনপির পক্ষে রায় দিবেন। এজন্য তারা বিএনপির নামে অপ-প্রচার করছে। রাজনীতিকে আমরা রাজনীতি দিয়েই প্রতিহত করতে হবে।
শুক্রবার বিকালে সাড়ে ৫ টায় ভোলার চরফ্যাসনের সর্বস্তরের মানুষের দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভোলা-৪ আসন থেকে দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে কাজ করার আঙ্গীকার করেন নুরুল ইমলাম নয়ন।
তিনি আরো বলেন, ইতিমধ্যে বিএনপি’র নেতাকর্মীরা নির্বাচনী প্রচারনায় নেমে পড়ছেন এবং ভোটারদের সাথে সম্পৃক্ত হচ্ছেন।
এ সময় তিনি অন্তবর্তিকালীন সরকারকে সতর্ক থাকার আহব্বান জানান যাতে ফেব্রুয়ারীতেই নির্বাচন অনুষ্ঠিত হয়, যাতে কেউ নির্বাচ ন্যাসৎ করতে না পারে। এর আগে মনপুরা থেকে রওনা হলে চরফ্যাসন উপজেলার ২১ ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী বেতুয়া লঞ্চ ঘাট তাকে বরণ করে নেন। পরে গণসংবর্ধনা দেয়া হয় তাকে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহম্মেদ কমল, জেলা বিএনপির সদস্য হেলাল উদ্দিন টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, উপজেলা বিএনপির
সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনুজুর হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক খাইরুল ইসলাম সোহেল প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ