১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কায়েদ খান ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
রাজনৈতিক প্রতিবেদক, অমৃতালোক:
ভোলার পরিচ্ছন্ন রাজনীতিক  সাবেক ছাত্রদল ও যুবদল নেতা তরিকুল ইসলাম কায়েদ খান ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোনিত হয়েছেন। সোমবার  (১৩ অক্টোবর) বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জনাব তরিকুল ইসলাম কায়েদ খান ইতিপূর্বে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ছিলেন। তিনি একজন সফল ব্যবসায়ী ও ভোলা জেলার ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং হোটেল প্যাপিলন এর স্বত্বাধিকারী। গনমাধ্যম বান্ধব রাজনৈতিক ব্যক্তিত্ব তরিকুল ইসলাম কায়েদ খান দৈনিক অমৃতালোক পত্রিকার পরিচালক ও মাল্টিমিডিয়া সম্পাদক। জনাব কায়েদ খান ভোলা জেলা বিএনপ ‘র যুগ্ম আহ্বায়ক মনোনিত হওয়ায় অমৃতালোক পরিবার আনন্দিত । দৈনিক অমৃতালোক সম্পাদক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিন অভিনন্দন বার্তায় জানিয়েছেন কায়েদ খান জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনোনিত হওয়ায় ভোলায় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড আর ও গতিশীল হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ