১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

একসঙ্গে খেললেন বাবা-ছেলে, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়েছে তিমুর লেস্তে। দেশটির জার্সিতে একসঙ্গে খেলেছেন বাবা-ছেলে। ৫০ বছর বয়সী সুহাইল সাত্তার ও তার ১৭ বছর বয়সী ছেলে ইয়াহিয়া সাত্তার একই ম্যাচে একসঙ্গে খেলেছেন। এতে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার বাবা ও ছেলের একসঙ্গে খেলার নজির গড়লো।

গত ৬ নভেম্বর বালিতে ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে তিমুর লেস্তের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই এই অনন্য ঘটনাটি ঘটে। এই ম্যাচে ব্যাটিংয়েও একসঙ্গে জুটি গড়েন সুহাইল ও ইয়াহিয়া।

এর আগে সুইজারল্যান্ড নারী ক্রিকেট দলে মা–মেয়ের জুটিও দেখা গেছে। মেটি ফার্নান্দেস ও নেইনা মেটি সাজু সুইসদের হয়ে চলতি বছর ছয়টি টি-টোয়েন্টি খেলেছিলেন একসঙ্গে।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা শিবনারাইন চন্দরপল ও তার ছেলে তেজনারাইন চন্দরপল গায়ানার হয়ে একসঙ্গে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৪ সালের মার্চে প্রভিডেন্স স্টেডিয়ামে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাবার অধিনায়কত্বে খেলেছিলেন তেজনারাইন।

ক্রিকেটে এমন উদাহরণ আরও আছে। চলতি বছর নিজ দেশের একটি ক্রিকেট লিগের ফাইনালে মুখোমুখি হন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ