৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ■ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ সরকারের ৩শ ৫০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করেছি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ব্যারিস্টার রুমিন ফারহানা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print
অমৃতালোক প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া :
বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,  দীর্ঘ ১৭ বছর  বহু অত্যাচার নির্যাতন সহ্য করেছি। বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। তাদের মনোনিত প্রার্থী নির্বাচিত করতে পারেনি। বিএনপির নেতাকর্মীদের নামে শত, শত মামলা হয়েছিল। আত্মীয় স্বজনের জানাযায় অংশ নিতে পারেনি। যখন দলের দু:সময় ছিল তখন আমি হাসিনার মুখোমুখি দাড়িয়ে কথা বলেছি। আর্ন্তজাতিক অঙ্গনে দেশের কথা বলেছি। এখন অনেক কথা জানি যারা তখন বলেছিল হাসিনার বিরুদ্ধে কথা বলার দরকার নেই। দুসময়ে যারা আপনাদের পাশে ছিল তাদের ভূলে যাবেন না।  শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়ন তরুণদলের উদ্যোগে আশুগঞ্জের খড়িয়ালা বালুর মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশের মানুষ একটি নির্বাচিত সরকার পাবে বলে তিনি  আশাবাদ ব্যক্ত করেছেন । এবং তিনি আগামী সংসদ নির্বাচন কেমন প্রার্থী চান এ বিষয়ে জনগনের কাছে প্রশ্ন রেখে বলেন, আপনারা শিক্ষিত সৎ যোগ্য প্রার্থী চান নাকি টেন্ডারবাজ, দখলদার এমন প্রার্থী চান।  এসময় আগামীতে তিনি নির্বাচিত হলে এলাকায় গ্যাসের ব্যস্থা করার পাশাপাশি  তরুনদের কর্মমুখী প্রশিক্ষনের। মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা বিএনপির সহ-সভাপতি এ বি এম মমিনুল হক,  জেলা বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী সাদেক,  বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল কেন্দ্রীয় কমিটির  যুগ্ম-সাধারণ সম্পাদক  ও ব্রাহ্মণবাড়িয়া জেলা তরুণদলের সভাপতি আজিজুর রহমান হেলাল, জেলা তরুন দলের সাধারন সম্পাদক আরাফাত রহমান হৃদয়।
দূর্গাপুর ইউনিয়ন তরুনদলের সভাপতি আজিম রানার সভাপতিত্বে ও আশুগঞ্জ উপজেলা তরুণদলের আহবায়ক বাবুল সরকার ও  সদস্য সচিব জামাল খন্দকারের পরিচালনায়  সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক নাসির মুন্সি,  উপকেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান বাবুল, সহ উপজেলা বিএনপির, সেচ্ছাসেবকদল, তরুণদলসহ অঙ্গ সংগঠনের নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ